ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • মা হচ্ছেন প্রসূন আজাদ

    মা হচ্ছেন প্রসূন আজাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভালোবেসে গত বছর জুলাইয়ে প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। এরপর থেকেই রয়েছেন অভিনয়ে বাইরে। সেই থেকে তিনি নেই নতুন কোনো কাজে, নেই কোনো খবরে। তবে এবার খবরের শিরোনামে এলেন সুখবর নিয়ে। মা হতে যাচ্ছেন প্রসূন।

    বিষয়টি নিয়ে এই নায়িকা বলেন, ‘জীবনের সবচেয়ে আনন্দঘন সময় কাটাচ্ছি। আমার স্বামী সব সময় আমার দেখাশোনা করছে। সেই সঙ্গে শ্বশুরবাড়ির সবাইও পাশে আছেন। মা হওয়ার মাধ্যমে একজন নারী জীবনের পূর্ণতা লাভ করে। আমিও ভাবতাম কবে পরিপূর্ণ নারী হব। এবার আল্লাহ আমার সেই আশা পূর্ণ করতে যাচ্ছেন।’

    প্রসূন বলেন, ‘এখনো আর্লি স্টেজে (প্রাথমিক পর্যায়ে) আছি, এ সময়টা খুব সাবধানে থাকতে বলেছেন চিকিৎসক। আমিও খুব সাবধানে আছি। অনাগত সন্তানকে নিয়েই আমার এখন সকল ভাবনা-চিন্তা। সবাই আমার জন্য দোয়া করবেন।’

    এর আগে, ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে পা রাখেন প্রসূন আজাদ। এরপর কাজ করেনে বেশ কিছু নাটকে। ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবেও বেশি প্রশংসিত হন এই অভিনেত্রী। তার সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’।

    এদিকে, ২০১৬ সালে অস্ট্রেলিয়াপ্রবাসী মোহাইমিন সানের সঙ্গে ঘর বেঁধেছিলেন প্রসূন আজাদ। তবে দুই বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ