ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শাহরুখ খান করোনায় আক্রান্ত 

    শাহরুখ খান করোনায় আক্রান্ত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে আবার বাড়ছে করোনা সংক্রমণ। এবার করোনায় আক্রান্ত খোদ বলিউড বাদশাহ শাহরুখ খান। আজ রোববার শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। যদিও তিনি নিজে এখনো সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে কিছু জানাননি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বন্ধু প্রযোজক-পরিচালক করণ জোহরের জন্মদিনের পার্টিতে গিয়েই করোনা সংক্রমিত হয়েছেন তিনি।

    গত কয়েকদিনে একাধিক বলিউড তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনা সংক্রমিত হওয়ায় কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে পারেননি অক্ষয় কুমার। এরপরেই সম্প্রতি কার্তিক আরিয়ান এবং আদিত্য রায় কাপুরের করোনা আক্রান্ত হন।শোনা যাচ্ছে, ক্যাটরিনা কাইফও করোনা আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন সুস্থ।

    একদিন আগেই নিজের নতুন চলচ্চিত্র ‘জওয়ান’-এর ঘোষণা করেছেন শাহরুখ। এরপর চলচ্চিত্রটির নতুন পোস্টারও শেয়ার করেছেন। এরই মধ্যে তার করোনা আক্রান্ত হওয়ার খবর এলো। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরো দুটি চলচ্চিত্র। পাঠান ও ডানকি।

    স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, কয়েকদিন আগে ৫০ বছরে পা রেখেছেন প্রযোজক-পরিচালক করন জোহর। বিশেষ দিনে টিনসেল টাউনে বড়সড় পার্টি থ্রো করেছিলেন তিনি। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির নামী-দামী তারকারা।

    জানা গেছে, করন জোহরের গ্র্যান্ড পার্টিতে অতিথি হিসেবে উপস্থিত ৫০ থেকে ৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। তবে নিজেদের ভাবমূর্তি ধরে রাখার চেষ্টায় তারা করোনা আক্রান্তের খবর প্রকাশ করছেন না। এই পার্টিতে হাজির ছিলেন শাহরুখও। করনের পার্টির খবর ছড়িয়ে পড়ার পরই শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর এসেছে। তবে পরপর তারকাদের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত অনুরাগীরা।

    এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর শাহরুখ কেমন আছেন সেই সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। শোনা যাচ্ছে, নিজেকে আইসোলেশনে রেখেছেন বলিউড বাদশা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ