ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • ৩১ বছর পর দেখা মিলল দুর্লভ ছবির!

    ৩১ বছর পর দেখা মিলল দুর্লভ ছবির!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ সিনেমা। সুপারহিট এই সিনেমার মাধ্যমে রূপালি জগতে পা রাখেন নাঈম ও শাবনাজ। নাঈম-শাবনাজ রুপালি পর্দার মতো বাস্তব জীবনেও জুটি বেঁধেছেন। নাঈম ও শাবনাজ তাদের ফেসবুক পেইজে ‘চাঁদনী’ সিনেমার স্মৃতিচারণ করেছেন।

    ৩১ বছর আগের কয়েকটি দুর্লভ ছবি পোস্ট করে ছবিগুলোর নেপথ্যের ঘটনার বর্ণনা দিয়ে তারা লিখেছেন: ‘‘চাঁদনী’ ছবিটিতে যারা অভিনয় করেছিল তখন মোটামোটি সবাই নতুন ছিলেন দুই একজন ছাড়া। ১৯৯০ সনে কাজ শুরু করার আগে আমরা যারা এই ছবিটিতে অভিনয় করেছিলাম তাদেরকে নিয়ে একটি শিল্পী ও কলাকুশলী পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, বা বলা যেতে পারে যে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব।’

    ছবিতে দেখা যায়, ‘চাঁদনী’ ছবির পরিচালক মরহুম এহতেশামুর রহমান, বিখ্যাত প্রযোজক এবং পরিচালক মরহুম কাজী জহির, বিশিষ্ট পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্রের পথিকৃৎ জনাব মরহুম আব্দুল জব্বার খান, তখনকার সময়ের এফডিসির ম্যানেজিং ডাইরেক্টর, পরিচালক চাষী নজরুল ইসলাম, খান আতাউর রহমান, অভিনেতা খালেদ, অভিনেত্রী রোজী, অভিনেত্রী শাবনাজ, অভিনেতা নাঈম, লিলি, সাদেক বাচ্চু, কৌতুক অভিনেতা তাম্বুরা বাদী এবং স.ম. হুমায়ুনকে (শাবনাজের বাবা)। ছবিতে একটা অংশে দেখা যায় চলচ্চিত্র ব্যক্তিত্ব খান আতাউর রহমান শাবনাজের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। 

    সিনেমার মুক্তির ৩১ বছর পেরিয়ে গেলেও আজো লাখো ভক্তদের মনে ‘চাঁদনী’ রয়ে গেছে। এই সিনেমার পর ‘চোখে চোখে’,  ‘লাভ’, ‘অনুতপ্ত’, ‘জিদ’ প্রভৃতি সিনেমায় দেখা গেছে নাইম-শাবনাজকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ