ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • হজ করতে পারছেন না শ্রীলঙ্কার মুসলিমরা

    হজ করতে পারছেন না শ্রীলঙ্কার মুসলিমরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অর্থনৈতিক সংকটে কারণে চলতি বছরে হজে যেতে পারবেন না শ্রীলঙ্কার মুসলিমরা।

    স্বাধীনতার পর প্রথমবারের মতো এমন অর্থনৈতিক সংকটের মুখোমুখি শ্রীলঙ্কা। সংকটের মুখে দেশটির সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, এ বছর মুসলমানরা হজে যেতে পারবেন না।

    দেশটির জাতীয় হজ কমিটি ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এবং মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয়ক দায়িত্বশীলদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়েছেন যে, এ বছর শ্রীলঙ্কার মুসলমানরা হজে যাবেন না। হজ ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ এম বলেন, সংকটপূর্ণ মুহূর্তে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করতে ও দেশের স্বার্থে মুসলিম কমিউনিটির দায়িত্বশীলদের পক্ষ থেকে এ বছর হজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

     

    দেশ বর্তমানে একটি গুরুতর সংকটের মুখোমুখি, যা অতিক্রম করতে আরো বেশি বৈদেশিক মুদ্রার প্রয়োজন। এই কঠিন সময়ে মুসলমানরা সরকারকে সমর্থন করার চেষ্টা করছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ