ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত
  • বয়সে ছোট নায়কের সাথে রোমান্সে মজেছেন শ্রাবন্তী

    বয়সে ছোট নায়কের সাথে রোমান্সে মজেছেন শ্রাবন্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসেই মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীর নতুন ঢালিউড সিনেমা ‘বিক্ষোভ’। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। 

    সম্প্রতি ‘বিক্ষোভ’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। সেটা দেখে আঁচ করা যায়, এই সিনেমায় শ্রাবন্তী একজন শিক্ষিকার ভূমিকায় অভিনয় করেছেন। আর সিনেমার নায়ক শান্ত খান রয়েছেন ছাত্রের ভূমিকায়। তবে গল্পের এক পর্যায়ে শান্ত খান ও শ্রাবন্তীর রসায়নও দেখা যাবে। 


    বৃহস্পতিবার (২ জুন) সিনেমাটির ‘আফরি আফরি’ শীর্ষক একটি গান প্রকাশিত হয়েছে। সেখানে রোম্যান্স করতে দেখা গেছে শ্রাবন্তী ও শান্তকে। এ নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই কটাক্ষ করছেন, হাঁটুর বয়সী ছেলের সঙ্গে রোম্যান্স করেছেন শ্রাবন্তী। কেউ কেউ আবার এটাও মনে করিয়ে দিচ্ছেন, শান্ত খানের মতো একটি ছেলে রয়েছে শ্রাবন্তীর! 


    ‘বিক্ষোভ’-এর ট্রেলারে দেখা গেছে, সিনেমায় শ্রাবন্তীকে পছন্দ করেন শান্ত খান। যেকোনো উপায়ে তাকে পেতে চান। শ্রাবন্তীর উদ্দেশ্যে শান্ত বলেন, ‘আমি আপনাকে ভালোবাসি। যে কোনো উপায়ে আপনাকে পেতেই হবে’। অন্যদিকে শ্রাবন্তীর জবাব, ‘আমাদের সমাজ, সংস্কৃতি এই স্বপ্নকে পূরণ হতে দেবে না শান্ত’।
     


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ