ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • নতুন চমক নিয়ে আসছেন শাহরুখ

    নতুন চমক নিয়ে আসছেন শাহরুখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজার প্রত্যাবর্তন রাজার মতোই। চার বছর ধরে নতুন কোনো সিনেমা উপহার দেননি। দর্শকের সীমাহীন অপেক্ষা। নিজের মনেও যেন প্রচণ্ড জেদ চেপে রেখেছেন বাদশাহ। সেই জেদ থেকেই যেন একের পর এক ধামাকা আসছে।

    বলছি কিং অব বলিউড শাহরুখ খানের কথা। শুক্রবার (৩ জুন) প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমা ‘জাওয়ান’-এর অ্যানাউন্সমেন্ট টিজার। সেখানে শাহরুখ এতোটাই চমকপ্রদ রূপে হাজির হয়েছেন যে, মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ঝড় উঠে গেছে। ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবখানেই ব্যাপক আলোচনা হচ্ছে। এসআরকে ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে জ্যামিতিক হারে। 

    শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ঘোষণা ভিডিওটি। সেখানে দেখা যায়, ক্ষত-বিক্ষত অভিনেতা। মাথা ও মুখে বেঁধেছেন কাপড়। তার হাতে একে ৪৭ রাইফেল।

    ১ মিনিট ৩০ সেকেন্ডের এই টিজারে শাহরুখের রহস্যময় হাসি যেমন ভক্তদের হৃদকম্পন বাড়িয়েছে, আবার একটিমাত্র সংলাপে বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু। বলেছেন, ‘রেডি’। বলিউড নামের সাম্রাজ্যে নিজের রাজত্ব কায়েম করতেই যেন প্রস্তুত কিং খান।

    শাহরুখ এবং তার প্রতিষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত ও স্বপ্নের একটি সিনেমা ‘জাওয়ান’। তাই এতে কোনো খামতি রাখছেন না অভিনেতা। এটি পরিচালনা করছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারহিট নির্মাতা অ্যাটলি কুমার। যিনি এর আগে ‘বিগিল’, ‘থেরি’, ‘মেরসাল’-এর মতো সফল সিনেমা বানিয়েছেন।

    এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারাকে। তবে অ্যানাউন্সমেন্ট টিজারে তার ব্যাপারে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। সেটাও রাখা হয়েছে চমক হিসেবে। আগামী বছরের ২ জুন মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা।

    কেবল ‘জাওয়ান’ নয়, আগামী বছর শাহরুখ অভিনীত মোট চারটি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে আছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এছাড়া সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাহরুখকে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ