ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক 
  • তুরস্কে মাটির পাত্র বানালেন মেহজাবিন

    তুরস্কে মাটির পাত্র বানালেন মেহজাবিন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ঘুরতে পছন্দ করেন। প্রায়ই তিনি দেশের বাইরে ঘুরতে যান। গত মাসের দ্বিতীয় সপ্তাহে তিনি ঘুরতে গিয়েছিলেন তুরস্কের ইস্তানবুলে।

    ইস্তানবুলে সেখানে গিয়ে মেহজাবিন হাজির হয়েছিলেন মৃৎশিল্পের একটি কারখানায়। সেখানেই গিয়ে পুরোদস্তুর মৃৎশিল্পী হওয়ার চেষ্টা করেছেন তিনি। তৈরি করেন মাটির পাত্র।

    মেহজাবিন তার ফেসবুক পেজে মাটির পাত্র বানানোর ভিডিও শেয়ার করেছেন। জন্য প্রকাশিত করেন এই অভিনেত্রী। মেহজাবিন বলেন, ‘তুরস্কের ভ্রমণটা অসাধারণ ছিল। আর জীবনে প্রথমবারের মতো মাটির পাত্র বানানোর চেষ্টা করেছি। সেখানকার ট্যুর কোম্পানি খুব সুন্দর এই অভিজ্ঞতা পাওয়ার সুযোগ করে দিয়েছিল।’

    মেহজাবিনের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, মাটির পাত্র বানানোর জন্য মেহজাবিন প্রথমে বিশেষ প্যান্ট পরে নেন। এরপর বসে যান যন্ত্রচালিত চাকের পাশে। কিছুক্ষণের চেষ্টা একটি মাটির পাত্রও তৈরি করে ফেলেন এই শিল্পী।

    এদিকে জানা যায়, তুরস্কই নয়, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ ঘুরেছেন মেহজাবিন। আজ বুধবার নিজের ফেসবুকে নিউইয়র্কের রাস্তায় হাঁটাহাঁটির ছবি দিয়েছেন মেহজাবিন। ক্যাপশনে লিখেছেন, ‘কেন তাকিয়ে আছো আমার দিকে?’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ