ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক 
  • 'ময়ূরাক্ষী' আগস্টে আসতে চায়

    'ময়ূরাক্ষী' আগস্টে আসতে চায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এডিট শেষের পর পরিচালক রাশিদ পলাশের মনে হয়েছে আরও দুই-তিন দিন শুটিং দরকার। সেটা আগামী সপ্তাহে করা হবে। এরপরই ইতিটানা হবে 'ময়ূরাক্ষী' ছবির ক্যামেরা। এরই মধ্যে পরিচালক সমকালকে জানালেন, সবশেষ করে ছবিটি আগামী আগস্টে মুক্তি দিতে চাই। 

    নির্মাতার দ্বিতীয় ছবি এটি। এর আগে 'পদ্মাপুরাণ' নির্মাণ করেন তিনি। রাশিদ পলাশ বলেন, ‘ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী। পরিপূর্ণ চলচ্চিত্র বলতে যা বোঝায়, সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। । ঈদের আগেই ছবিটি সেন্সরে যাবে। সব ঠিক থাকলে মুক্তি পাবে আগামী আগস্ট মাসে।

    আজ ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রযোজনায় ও গোলাম রাব্বানী সংলাপ-চিত্রনাট্যে ‘ময়ূরাক্ষী’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন ববি হক।  সিনেমায় তার বিপরীতে আছেন সুদীপ বিশ্বাস দীপ। আরও আছেন শিরিন শিলা, গোলাম রাব্বানীসহ অনেকে।

    শোনা যায়, সিনেমার গল্প গড়ে উঠেছে ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু ছবিটির গল্প নিয়ে পরিচালক কিছু জানাতে নারাজ। নির্মাতার ভাষ্য, দর্শকরা হলে গিয়েই গল্পটি সম্পর্কে জানুক।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ