ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • শাহরুখ-পুত্রকে গ্রেফতারের খেসারত,ওয়াংখেড়েকে বদলি

    শাহরুখ-পুত্রকে গ্রেফতারের খেসারত,ওয়াংখেড়েকে বদলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) সোমবার ভারতীয় রাজস্ব পরিসেবা (আইআরএস) অফিসার সমীর ওয়াংখেড়েকে বদলি করে চেন্নাইতে পাঠিয়েছে। 

    গত বছর বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে মাদকের মামলায় ভুলভাবে গ্রেফতার করেছিলেন এই সমীর ওয়াংখেড়ে। ওয়াংখেড়ের ‘প্যারেন্ট ক্যাডার' সিবিআইসি’র জারি করা একটি আদেশ অনুসারে, তাকে অবিলম্বে চেন্নাইতে করদাতাদের পরিসেবার (ডিজিটিএস) মহাপরিচালকের অফিসে স্থানান্তরিত করা হয়েছে।

    উল্লেখ্য, কয়কেদিন আগেই এনসিবির পক্ষ থেকে আরিয়ান খানকে মাদক মামলায় ক্লিনচিট দেওয়া হয়। সেই ঘটনার পরই সমীরের এই বদলির নির্দেশ, যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।
    প্রসঙ্গত, আরিয়ান মামলার জট খুলতেই ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল।

    বর্তমানে ডিরেক্টর জেনারেল অব অ্যানালিটিক্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট (ডিজিএআরএম) মুম্বাইয়ের অফিসারের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন সমীর ওয়াংখেড়ে। এই দফতরও সিবিআইসি’র অধীনে। 

    এদিকে সরকারি কর্মকর্তারা গত শুক্রবার বলেছেন, ভুয়া কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে তফসিলি জাতির কোটার অধীনে সিভিল সার্ভিসে চাকরি নিশ্চিত করার জন্যও ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে গত বছরের অক্টোবরে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক প্রথম এই অভিযোগ তোলেন।

    এর আগে শুক্রবার কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোর্ডেলিয়া প্রমোদতরী মাদক মামলায় ক্লিনচিট দেওয়া হয় আরিয়ান খানকে। এনসিবি স্পষ্ট জানায়, শাহরুখ-পুত্রের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ নেই। এর জেরে স্বভাবতই প্রশ্নের মুখে পড়ে এনসিবির গ্রহণযোগ্যতা এবং কর্মপদ্ধতি। গতবছর ২ অক্টোবর কোর্ডেলিয়া ক্রুজে অভিযান চালিয়েছিল এনসিবির যে দল তাদের তদন্তে বিস্তর গরমিল পাওয়া গেছে তা একপ্রকার মেনে নিয়েছে এনসিবি। আর তাই এবার শাস্তির খড়া নেমে এল সেই অভিযানের নেতৃত্বে থাকা সমীর ওয়াংখেড়ের উপর।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ