ঢাকা সোমবার, ১৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত ৩

    ভারতীয় খাসিয়াদের গুলিতে আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে তিন যুবক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন- বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া গ্রামের ওয়াজিদ মিয়ার ছেলে মাসুক মিয়া, আজিজের ছেলে সুমন মিয়া ও আজাদ মিয়ার ছেলে নয়ন মিয়া।

    স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় আহতরা দোয়ারাবাজার উপজেলার মোকামছড়া সীমান্ত দিয়ে সুপারি আনার জন্য ভারতের ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা ওই তিন যুবকের ওপর গুলি চালায়। পরে স্বজনরা ওই যুবকদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেটে নিয়ে গেছেন।

    বাংলা বাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন। আহত মাসুক জানিয়েছেন, তারা সীমান্তে গিয়েছিল। পরে তাদের ওপর হামলা হয়।

    সুনামগঞ্জ ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান জানান, তিনি দুজন আহত হওয়ার খবর জানতে পেরেছেন। তারা পরিবারের পক্ষ থেকে চিকিৎসা নিচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ