ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ
  • বন্ধুত্ব, প্রেম, থ্রিলার নিয়ে প্রভার ‘কাউন্টডাউন’

    বন্ধুত্ব, প্রেম, থ্রিলার নিয়ে প্রভার ‘কাউন্টডাউন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনায় থাকা সাদিয়া জাহান প্রভা হাজির হচ্ছেন বন্ধুত্ব, প্রেম আর থ্রিলারের গল্পে। প্রভা অভিনীত নতুন ধারাবাহিকটির নাম ‘কাউন্টডাউন’। জানা যায়, ৩১ মে থেকে শুরু হচ্ছে ‘কাউন্টডাউন’ নামের ধারাবাহিক নাটকটি। 

    মাল্টিস্টার কাস্টিংয়ের এই ধারাবাহিকটি নির্মাণ করেছেন সকাল আহমেদ। শাহ মো. নাঈমূল করিমের রচনায় এতে আরও অভিনয় করেছেন সজল, তৌসিফ মাহবুব, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, সজল, আরফান আহমেদ প্রমুখ। ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে সকাল আহমেদ জানান, ১১ জন বন্ধুর গল্প দিয়ে সাজানো হয়েছে এর চিত্রনাট্য।

    নির্মাতা বলেন, ‘১১ জন বন্ধু আনন্দ নিয়ে ঢাকা থেকে মালয়েশিয়া বেড়াতে গিয়ে নানা জটিলতায় জড়িয়ে পড়ে। বন্ধুত্ব থেকে প্রেম হয়, আবার একটা পর্যায়ে ঘটে খুনের মতো ঘটনাও। মানে গল্পটিতে বন্ধুত্ব, প্রেম, থ্রিলার, সবই থাকছে। পুরো কাজটির শুটিং করেছি মালয়েশিয়ায়। ফলে গল্পের পাশাপাশি নাটকটির মাধ্যমে মালয়েশিয়ার সৌন্দর্য-সংস্কৃতি-স্থাপনার স্বাদও পাবেন দর্শকরা।’ ৩১ মে থেকে নাটকটি নিয়মিত প্রচার হবে আরটিভিতে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ