ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • অভিনেত্রীদের জীবন সহজ নয়: শ্রাবন্তী

    অভিনেত্রীদের জীবন সহজ নয়: শ্রাবন্তী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই সাধারণত খবরের শিরোনামে আসতে দেখা যায় ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘ভয় পেও না’।

    এবার অয়ন দে পরিচালিত নতুন সিনেমাটি দিয়ে আলোচনায় এসেছেন এই তারকা।
    ‘ভয় পেও না’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরেছেন শ্রাবন্তী। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ওম। ভৌতিক গল্পে এটি নির্মিত হয়েছে।  

    সিনেমাটির গানের শুটিং হয়েছে কাশ্মীরে। চারিদিকে বরফ, আর তার মধ্যে গোলাপি শাড়ি পড়ে মোহময়ী রূপে ধরা দিয়েছেন শ্রাবন্তী। সে গানের শুটিং করার অভিজ্ঞতা প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘শুটিং করাটা অনেক কঠিন ছিল। গোটা ইউনিট ঠাণ্ডায় কাঁপছে। নায়কও ব্লেজার, জ্যাকেট সমস্ত কিছু পরেছে। আর আমার কস্টিউম ছিল একটা ফিনফিনে শাড়ি। কী করব? গানটা দেখতে ভালো লাগতে হবে। ’ 

    তিনি আরো বলেন, ‘আজীবন দেখে এসেছি মানুষ নায়িকাকে স্বপ্নের মতো সুন্দর দেখতে ভালোবাসেন। দেখলে মনে হয় অভিনেতা অভিনেত্রী, বিশেষ করে অভিনেত্রীদের জীবন খুব সহজ… কিন্তু তা নয়। ’

    অভিনেত্রী জানান, এবারই কাশ্মীরে গিয়ে জীবনে প্রথম তুষারপাত দেখেছেন তিনি। শুটিং বাদ দিয়ে হারিয়ে ডুবে গিয়েছিলেন প্রকৃতির প্রেমে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ