ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ৪০ পেরিয়েও পুরুষের ঘুম কাড়ছেন যারা

    ৪০ পেরিয়েও পুরুষের ঘুম কাড়ছেন যারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লোকে বলে, তিরিশ পেরোলেই নাকি সৌন্দর্যে ভাটার টান। সে তত্ত্বকে তুড়ি মেরে উড়িয়ে চল্লিশ পার করেও এমন চোখধাঁধানো সুন্দরী। আজও যে কত পুরুষের রাতের ঘুম কাড়েন পঞ্চকন্যা!

    করিনা কপূর: তিনি এসে দাঁড়ালেই লাস্যের বান ডাকে। টানটান শরীরে, উপচে পড়া যৌবনে, খোলামেলা সাজে এখনও করিনা মানেই পারদ-চড়ানো উষ্ণতা!

    ঐশ্বর্যা রাই: সৌন্দর্যে সারা বিশ্বকে টেক্কা দিয়েছিলেন। সে-ও প্রায় তিন দশক হতে চলল! মধ্য চল্লিশেও রাই-সুন্দরীর ধারেকাছে ঘেঁষে কে! এখনও অনেকের কাছেই সৌন্দর্যের সংজ্ঞা মানেই ঐশ্বর্যা!

    সুস্মিতা সেন: উনিশ বছরে রূপের জৌলুসে তাক লাগিয়ে দিয়েছিলেন সারা পৃথিবীর। চল্লিশ পেরিয়েও বয়স তাতে ছাপ রাখল কই! দত্তক কন্যেরা বড় হয়ে গেল। ছেচল্লিশেও যেন সেই উনিশেই আটকে সুস্মিতা!

    তব্বু: সৌন্দর্যের সঙ্গে বুদ্ধিমত্তার মিশেল বরাবরই পুরুষের প্রিয়। তাতেই মোহময়ী তব্বু। বরাবরই। পঞ্চাশ ছুঁইছুঁই বয়সেও এতটুকু টাল খায়নি সেই আকর্ষণ!

    মালাইকা অরোরা: সেই নব্বইয়ের দশকে ঝড় তুলেছিল তাঁর ‘ছঁইয়া ছঁইয়া’। সেই শুরু। নির্মেদ কোমর, টানটান ত্বকের জেল্লায় আজও দোলা লাগে পুরুষ হৃদয়ে। বয়সে ছোট অর্জুন কপূরের পাশেও কেমন অনায়াসে মানিয়ে যান ‘তন্বী’ মালাইকা!

    সাধে কি বলে, বয়স স্রেফ একটা সংখ্যা!


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ