ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ
  • ভালোবাসার চুম্বন ছড়িয়ে দিলেন শাকিরা

    ভালোবাসার চুম্বন ছড়িয়ে দিলেন শাকিরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরের লালগালিচায় তারকারা ছড়িয়ে দিচ্ছেন ভালোবাসার শুভ্রতা। গত ১৭ মে শুরু হওয়া এই উৎসবে এরই মধ্যে অংশ নিয়েছেন বিশ্বের নামিদামি তারকা শিল্পীরা। সম্প্রতি কানের লালগালিচায় ভালোবাসার চুম্বন ছড়িয়ে দিলেন কলম্বিয়ান পপস্টার শাকিরা।

    গত বুধবার ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ছিল বাজ লারম্যান পরিচালিত 'এলভিস' ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। কানের প্রতিযোগিতা শাখার বাইরে নির্বাচিত 'এলভিস' দেখানোর আগে ছিল লালগালিচার জৌলুস। এতে ছবিটির কলাকুশলী ছাড়াও অংশ নেন শাকিরা এবং প্রখ্যাত সংগীতশিল্পী এলভিস প্রিসলির স্ত্রী প্রিসিলা প্রিসলি।

    শাকিরাসহ 'এলভিস' ছবির কলাকুশলীদের লালগালিচায় হাঁটার সময় বেজেছে এলভিস প্রিসলির বিখ্যাত গান 'হাউন্ড ডগ' এবং 'জেলহাউস রক'। 'এলভিস' সিনেমার বিষয়বস্তু কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির জীবন এবং গানে তাঁর অভূতপূর্ব খ্যাতি পাওয়া।

    রহস্যময় ম্যানেজার কর্নেল টম পার্কারের সঙ্গে তার ২০ বছরের জটিল সম্পর্কের নানা বিষয়। আর প্রিসলির সেই পথচলার কেন্দ্রবিন্দুতে ছিলেন তার স্ত্রী। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২২ জুন ফ্রান্সে ও আগামী ২৪ জুন উত্তর আমেরিকায় মুক্তি পাবে ছবিটি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ