ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ
  • কার প্রেমে পড়লেন পরীমণি!

    কার প্রেমে পড়লেন পরীমণি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ের পর থেকেই ভালোবাসায় ডুবে ডুবে সংসার করছেন পরীমণি ও রাজ। তাদের ঘর আলো করে আসতে চলেছে সন্তান। ইতিপূর্বে বেবিবাম্পের ছবিও প্রকাশ করেছেন নায়িকা। স্বামী রাজের প্রতি পরীর ভালোবাসার কমতি নেই। একে-অপরকে পেয়ে যেন জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। অথচ সেই পরী কিনা আবার প্রেমে পড়লেন! না, ঘাবড়ে যাওয়ার কিছু নেই। অন্য কারো নয়, স্বামী শরিফুল রাজের প্রেমেই আবার পড়েছেন পরীমণি।

    শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেন পরী। যেখানে দেখা যায়, স্বামী রাজ তাকে বিশেষ ডিনারের আয়োজন করে সারপ্রাইজ দিয়েছেন। তাতে একটি বিশেষ কেকও ছিল। কেকের উপর লেখা, ‘তুমি আমাকে আরও ভালো বানিয়েছো। আমাদের সন্তান আমাকে শ্রেষ্ঠ বানাবে। ভালোবাসি তোমায় প্রিয় বউ’।

    ভালোবাসায় পূর্ণ সেই মুহূর্তগুলোর ছবি শেয়ার করেই পরীমণি লিখেছেন, ‘মাই ডিয়ার হাসবেন্ড, আমি আবার আপনার প্রেমে পড়েছি!’

    গত ২ মে কক্সবাজারে গিয়েছিলেন পরীমণি ও রাজ। ধারণা করা হচ্ছে, ছবিগুলো সেই সফরের। ওটাই ছিল তার বিয়ের পর প্রথম অবকাশ যাপন কিংবা হানিমুন। দু’জন ইচ্ছেমতো সমুদ্র ও সৈকতের সৌন্দর্য উপভোগ করেছেন আর অনুভব করেছেন ভালোবাসার মুহূর্তগুলো। কিছু ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেও জানান দিয়েছেন, তারা দারুণ সুখে আছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ