ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ
  • শাহরুখ পুত্র আরিয়ান মাদক মামলায় বেকসুর খালাস

    শাহরুখ পুত্র আরিয়ান মাদক মামলায় বেকসুর খালাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    অবশেষে চূড়ান্ত জয় এলো খান পরিবারের পক্ষেই। মাদক মামলায় বেকসুর খালাস পেলেন বলিউড বাদশাহ শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। শুক্রবার (২৭ মে) ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) তাকে মামলা থেকে সম্পূর্ণভাবে খালাস করে দিয়েছে।

    ২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়া-গামী এক প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। মাঝরাতে ঘটা ওই কাণ্ডে নড়ে বসে গোটা দেশ। এরপরের দিন গ্রেপ্তার দেখানো হয় আরিয়ানকে। নিম্ন আদালত বারবার তার জামিন আবেদন খারিজ করে দেয়। ফলে অনেকদিন জেলও খাটতে হয়েছে কিং খানের ছেলেকে।

    পরে ৩১ অক্টোবর বোম্বে আদালত আরিয়ানকে জামিন দেন। জেল থেকে বের হয়ে বাড়িতে ফিরলেও অনেকটা আড়ালেই আছেন তিনি। মাঝে কেবল আইপিএলের নিলামে উপস্থিত হয়েছিলেন।

    প্রমোদতরীর ওই ঘটনায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছিল সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন এনসিবির দল। প্রধান ৩ অভিযুক্ত ছিলেন আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধমেচা।

    মামলা চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। আরিয়ানের কাছে মাদক না থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেপ্তার করা হয়, সেটা নিয়ে উঠেছিল প্রশ্ন। এমনকি এনসিবির ঘুষ নেওয়ার কথাও শোনা যায়। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে অনেক তারকাও দাবি করেন, শাহরুখের ছেলেকে ফাঁসানো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ