ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ
  • মা হলেন মারিয়া নূর

    মা হলেন মারিয়া নূর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মা হলেন শোবিজের দর্শকপ্রিয় মুখ, জনপ্রিয় উপস্থাপিকা, মডেল-অভিনেত্রী মারিয়া নূর। গত বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন সায়হান জারিব। মারিয়া মাতৃত্বকালীন ছুটিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।

    শুক্রবার সকালে আনন্দের খবরটি জানান এই অভিনেত্রী। মা হওয়ার অনুভূতি ব্যক্ত করে মারিয়া নূর বলেন, ‘মে মাসে পৃথিবীতে এসেছে আমাদের পুত্র সায়হান জারিব। আমাদের সন্তানের জন্য সবাই দোয়া করবেন।’

    বিষয়টি নিয়ে আর বেশি কিছু জানাননি মারিয়া। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন। তাতে দেখা যায়, মা মারিয়ার হাতের আঙুল ধরে আছে তার ছেলে সায়হান।
     
    সাইফুল আলম জুলফিকার ও মারিয়া নূর বিয়ে বন্ধনে আবদ্ধ হন ২০১১ সালের ১৫ জুন। টানা ১১ বছরের দাম্পত্য জীবনে তাদের ঘর আলো করে এলো তার ছেলে সায়হান।

    মাতৃত্বকালীন বিরতিতে যাওয়ার আগে গত বছর মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’-এ অভিনয় করে দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পান মারিয়া নূর। তা ছাড়াও মেহেদি হাসান জনির ‘হেরে যাবার গল্প’ ওয়েব ফিল্মে অভিনয় করে নজর কাড়েন এই অভিনেত্রী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ