ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ
  • অভিনেত্রী মঞ্জুষার রহস্যজনক মৃত্যু

    অভিনেত্রী মঞ্জুষার রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় অভিনেত্রী পল্লবী দে এবং মডেল বিদিশা দে মজুমদারের পর এবার টলিপাড়ার আরও এক অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পাটুলির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    শুক্রবার (২৭ মে) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস।

    পরিবার সূত্রে জানা গেছে, তিন-চারদিন আগে পাটুলিতে বাপেরবাড়িতে এসেছিলেন মঞ্জুষা। বৃহস্পতিবারও ফটোশ্যুট করেছেন তিনি। সে দিন তার স্বামী তাকে নিতে এসেছিলেন। কিন্তু মঞ্জুষার মা তার জামাইকে বলেন, কিছু দিন মেয়েকে বাপেরবাড়িতে রেখে যেতে। এরইমধ্যে বুধবার বিদিশার মৃত্যুর খবর পান মঞ্জুষা। তারপর থেকেই অবসাদে ভুগতে থাকেন তিনি।

    মঞ্জুষার মায়ের দাবি, পল্লবী, বিদিশাদের সঙ্গেও যোগাযোগ ছিল মঞ্জুষার। বিদিশার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মঞ্জুষা। বিদিশার মৃত্যুর পরই হতাশায় ভুগতে শুরু করেছিলেন তার মেয়ে। তার জেরেই আত্মহত্যা করতে পারেন।

    তবে পুলিশ এখনও এ ঘটনায় কোনো সুইসাইড নোট পায়নি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ