ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • কাজ কমে যাওয়ায় আত্মহত্যা করেছেন বিদিশ

    কাজ কমে যাওয়ায় আত্মহত্যা করেছেন বিদিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দমদমের ফ্ল্যাট থেকে গত বুধবার উদ্ধার করা হয় মডেল বিদিশা দে মজুমদারের মরদেহ। তার মৃত্যুরহস্য এখনও উন্মোচন হয়নি। শুধুই হতাশা নাকি সম্পর্কের টানাপোড়েন? কেন আত্মহত্যার পথ বেছে নিলেন বিদিশা? এই প্রশ্নের উত্তর এখনো সবার অজানা।

    এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে বিদিশার সুইসাইড নোট। যা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা।

    সুইসাইড নোটে বিদিশা লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কাজ কমে গিয়েছিলো বলে চলে গেলাম। আমার প্রফেশনাল লাইফে কাজ কমে গিয়েছিলো। তাই আমার ইএমআই, ব্যক্তিগত খরচ, বাড়িভাড়া চালাতে অসুবিধা হচ্ছিল। আমি নিজের বাড়িতেও ভালো ছিলাম না। আমার পাশের বাড়ির ফ্যামিলি খুব ডিস্টার্ব করতো। প্রতিমাসে আমি তিন থেকে চারটে শুট করতাম। তা দিয়ে আমার কিছু হতো না। কাউকে না জানিয়ে আমি ইভেন্ট করতাম। তা থেকেও আমার কিছু হতো না। আমি আত্মহত্যা করছি আর আমি সুইসাইড করেই হ্যাপি...।

    এর আগে বুধবার সন্ধ্যায় নাগেরবাজার থানায় ফোন করেন বিদিশার এক বান্ধবী। এরপরই ফ্ল্যাটের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে বিদিশার খাট থেকেই পাওয়া গিয়েছিলো সুইসাইড নোটটি। কোনও আলাদা পাতায় নয়, একটি খাতার শেষ পাতায় সুইসাইড নোট লেখেন বিদিশা, তার হাতের লেখাও ছিলো অবিন্যস্ত। মাত্র ২১ বছর বয়সী মডেল বিদিশার মৃত্যুরহস্য উন্মোচনে তদন্ত করছে পুলিশ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ