ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • মাসে হিরো আলমের আয় কত ?

    মাসে হিরো আলমের আয় কত ?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি নতুন গাড়ি কিনে নিজের একটি স্বপ্ন পূরণ করেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত-সমালোচিত মুখ হিরো আলম। এবার তার ইচ্ছে- ঢাকায় নিজের নামে একটি ফ্ল্যাট কেনা। এর আগে হিরো আলম নিজের প্রযোজনায় বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন। তখনই প্রশ্ন উঠে; হিরো আলমের আয়ের উৎস কী? সম্প্রতি গাড়ি কেনার পর যেন সেই প্রশ্ন আরও জোরালো হয়েছে। ভাইরাল এই মানুষটির আয়ের উৎস নিয়ে অনেকেই নেতিবাচক কথা বলে বেড়াচ্ছে। কিন্তু আসলেই এই মানুষটির আয়ের উৎস কোথায়?

    খোঁজ নিয়ে জানা যায়, বগুড়ার এই যুবকের মূল আয়ের উৎস হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব ও স্টেজ শো। যা থেকে প্রায় প্রতি মাসে কয়েক লাখ টাকা আয় করেন হিরো আলম।

    তার ভাষ্য, ‘ফেসবুকে আমার ২ মিলিয়নের একটি ফ্যান পেজ রয়েছে। আর ইউটিউবে Hero Alom Official-এ সাবস্ক্রাইবার এখন ১.৪৩ মিলিয়ন। মূলত, সোশ্যাল মিডিয়ার এই প্লাটফর্মগুলো থেকেই আমার যত আয়। এর মধ্যে তো স্টেজ শো আছেই। সব মিলিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছে আমার। আমি অসৎভাবে টাকা আয় করি না। যা করি নিজের মেধা ও পরিশ্রম দিয়ে।’

    হিরো আলম বলেন, ‘আমার গাওয়া গান বা বিভিন্ন কন্টেন দর্শকশ্রোতারা দারুণভাবে গ্রহণ করেন। সেখান থেকে আয়ের বড় একটা অংশ আসে। তবে স্থিতিশীল না, কখনো বাড়ে আবার কখনো কমে। কোনো মাসে ৩ লাখ হয়, আবার কোনো মাসে ১ লাখ।’

    তিনি জানান, হিরো হওয়ার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন। আল্লাহ তার সেই ইচ্ছে পূরণ করেছেন। তিনি সবসময় চিন্তা করেন মানুষের পাশে দাঁড়াতে। আল্লাহ তার সেই ইচ্ছেও পূরণ করেছেন। তিনি বিশ্বাস করেন, সৎ পথে থাকলে ও পরিশ্রম করলে আল্লাহ সবার ইচ্ছেই পূরণ করবেন।

    হিরো আলম বলেন, ‘বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে কিছু টাকা আসে। এই আয়ের টাকা থেকে গরিবদের সাহায্য করি, সিনেমা নির্মাণ করি। যা আয়, তাই ব্যয়।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ