ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা  কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু নারীর সাথে আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতা বহিষ্কার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ
  • গাছ ভেঙে পড়ল অভিনেত্রীর গাড়ির ওপর 

    গাছ ভেঙে পড়ল অভিনেত্রীর গাড়ির ওপর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘মিঠাই’-এর অভিনেত্রী অনন্যা গুহর গাড়ির ওপর বিশালাকৃতির এক গাছ ভেঙে পড়েছে। অল্পের জন্য প্রাণে বাঁচেন গাড়িতে থাকা তিনি ও তার বাবা।

    ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বাংলা ভার্সনের খবরে বলা হয়, বৃহস্পতিবার কলকাতার বৌবাজার থেকে টলিগঞ্জের স্টুডিওপাড়ায় যাচ্ছিলেন অনন্যা। পথে এসপি মুখার্জি রোডে হঠাৎ করে একটি গাছ উল্টে তার গাড়ির ওপর পড়ে।  

    গাছ পড়ে অনন্যার গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অনন্যা বা তার বাবার কোনো আঘাত লাগেনি। গাড়ির দরজা খুলে ঘটনার সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

    দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। গাছটি কেটে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

    পুলিশ ধারণা করছে, গত শনিবারের কালবৈশাখিতে গাছের গোড়া আলগা হয়ে যাওয়াতেই সেটি উল্টে পড়েছে। দুর্ঘটনার জেরে আতঙ্কিত হন অনন্যা। তাকে গাড়ি থেকে বের করার পরও তার চোখেমুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। তবে কিছুক্ষণের মধ্যেই শ্যুটিং সেটে চলে যান অনন্যা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ