ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত
  • আবুল হায়াতের নাট্যরূপে আজ ‘অগ্নিগিরি’

    আবুল হায়াতের নাট্যরূপে আজ ‘অগ্নিগিরি’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য গল্পগ্রন্থ ‘শিউলিমালা’। এই গ্রন্থের একটি ছোটগল্প ‘অগ্নিগিরি’। এ গল্পের ভাষা, স্থান, কাল, পাত্র-পাত্রী সবই ময়মনসিংহের ত্রিশালের পটভূমিতে রচিত। এবারের নজরুল জন্মজয়ন্তীতে এই অবলম্বনে বাংলাদেশ টেলিভিশনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অগ্নিগিরি’। যার নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত এবং প্রযোজনা ও পরিচালনা করেছেন নূর আনোয়ার রনজু।

    নাটকে দেখা যাবে, সবুর আখন্দ নামের মাদ্রাসাপড়ুয়া এক শান্তশিষ্ট যুবক বীররামপুর গ্রামের পাটের পাটোয়ারি আলী নসীব মিঞার বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করে। সে নসীব মিঞার একমাত্র মেয়ে নূরজাহানকে আরবি পড়ায়। অত্যন্ত লাজুক স্বভাবের সবুর কখনো চোখ তুলে নূরজাহানের দিকে তাকায় না। ঘটনাপ্রবাহে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তা এক ট্র্যাজেডির মাধ্যমে শেষ হয়।

    এদিকে, গ্রামের দুষ্টু ছেলে রুস্তম ও তার সহযোগিরা উত্ত্যক্ত করে সবুরকে। ঘটনা মোড় নেয় অন্যদিকে। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প। ‘অগ্নিগিরি’তে নসীব মিঞা, সবুর ও নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ইমতিয়াজ বর্ষণ ও জেসমিন আরা। আরো আছেন মিলি মুনশী, আনোয়ার শাহী, নাজিম উদ্দিনসহ অনেকে। ‘অগ্নিগিরি’ নাটকটি প্রচার হবে আজ বিটিভিতে রাত ৯টায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ