ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারের বসত ঘর ভাংচুরের অভিযোগ

    কলাপাড়ায় সংখ্যালঘু পরিবারের বসত ঘর ভাংচুরের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় আদালতের আদেশ অমান্য করে সংখ্যালঘু পরিবারের বসত ঘর ভাংচুর, লুটপাট ও দখলের অভিযোগ পাওয়া গেছে।

    পৌর শহরের ৮নং ওয়ার্ড কলেজ রোড এলাকার সুমন সিকদারের বাড়িতে এ লুটপাট ও দখলের ঘটনাটি ঘটেছে।

    সুমন সিকদার তার লিখিত অভিযোগে জানান, দীর্ঘ ৫০ বছর ধরে বসবাস করে আসছি। খেপুপাড়া মৌজার ৯৪৬০ নং দাগের ২ একর ৩০ শতাংশ জমি নিয়ে প্রতিবেশি মৃত গোলাম মোস্তফা সেলিমের স্ত্রী সালমা বেগমের সাথে বিরোধ থাকায় কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে।

    ওই জমিতে মুছা গাজী, সালমা বেগম, মেহেদী হাসান ও মামুন পাকা ভবন নির্মান করতে গেলে জমির মালিক ওই চার জনকে আসামী করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গত ১১ এপ্রিল অপর একটি মামলা করে। আদালতের মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত আসামীগন কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের নির্দেশ মানিয়া চলিবেন।

    সুমন পরিবার পরিজনদের নিয়ে গত সোমবার (২৩ মে) আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সেই সুযোগে বেলা ১১ টায় আদালতের নির্দেশকে উপেক্ষা করে পুনরায় মুসা গাজী, মেহেদী হাসান, সালমা বেগম, মামুন হাওলাদারের নেতৃত্বে আরও ৪ থেকে ৫ জন রান্না ঘরের টিনের বেড়া ভেঙ্গে ভিতরে থাকা মালামাল লুট করে নেয় ও দখলের চেষ্টা চালায়। এ সময় হামলাকারীরা প্রায় এক লক্ষ টাকার ক্ষতি করেছে বলে তিনি জানিয়েছে।

    এ বিষয়ে মুসা গাজী বলেন, আমি ঘটনার সাথে জড়িত নই, আমার শ্যালক মেহেদী হাসান লোক দিয়ে আংশিক বেড়া ছুটিয়েছেন।
    কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম জানান, আমাদের কাছে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ