ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • ঝালকাঠি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর গ্রেফতার

    ঝালকাঠি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর গ্রেফতার
    ঝালকাঠি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর/ছবি-সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে (৬৫) গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১৭ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

    গত মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উত্তরা থানার বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় স্টার প্লাস হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

    উত্তরা পূর্ব থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গ্রেফতার মোহাম্মদ হাবিবুর রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র- জনতার ওপর হামলার ও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানার দায়ের করা তিন মামলার এজাহারনামীয় আসামি। ঝালকাঠি সদর থানার অভিযানের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

    তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ