ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল আজ শুরু  বাকেরগঞ্জে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা
  • সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন

    সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইলে ফেসবুক, ইউটিউব খুললেই চোখে পড়ছে বাংলাদেশকে ঘিরে নানা গুজব ও উসকানিমূলক কনটেন্ট। বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও ছবি টাকার বিনিময়ে ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অথচ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সামাজিক মাধ্যমে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণে আইন করেছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও সামাজিক মাধ্যমের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার।

    কোথাও নাশকতায় প্ররোচনা, কোথাও সাম্প্রদায়িক বিদ্বেষ- ফেসবুক ও ইউটিউবে ঢুকলেই মোবাইলের পর্দায় ভেসে উঠছে এমন নানা উসকানিমূলক কনটেন্ট। দেশকে অস্থিতিশীল করতে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও ও ছবি পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে পলাতক নেতাকর্মীদের বিরুদ্ধে। সাধারণ মানুষকে লক্ষ্য করে এসব পোস্ট টাকার বিনিময়ে বুস্টও করা হচ্ছে। তবে এসব কনটেন্ট ছড়ানো ঠেকানো যাচ্ছে না।

    অথচ অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ অনেক দেশ আইন করে সামাজিক মাধ্যমে ক্ষতিকর কনটেন্ট নিয়ন্ত্রণ করছে। ইইউর আইন মেনে মেটা আয়ারল্যান্ডসহ পুরো ইউরোপীয় ইউনিয়নে রাজনৈতিক, নির্বাচনী ও সামাজিক ইস্যু-সংক্রান্ত পেইড বিজ্ঞাপন ও বুস্টিং বন্ধ করেছে। ফলে দেশ-বিদেশ যেখান থেকেই পোস্ট করা হোক, ইইউর ব্যবহারকারীদের লক্ষ্য করে এসব কনটেন্ট বুস্ট করার সুযোগ নেই।


    অন্যদিকে, বিদেশ থেকে পোস্ট বা বুস্ট করা কনটেন্ট অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের সামনে এলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মকে তা ব্লক বা জিও-ব্লক করতে হয়। একই ধরনের পদক্ষেপ নিয়েছে সিঙ্গাপুরও। প্রতিবেশী দেশ ভারতেও রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কনটেন্ট দেশটির ব্যবহারকারীদের সামনে উপস্থাপনে বিধিনিষেধ রয়েছে। এই আইনের আওতায় জুলাই গণঅভ্যুত্থানের পর নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশি কয়েকটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেলও ব্লক করে ভারত।

    জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি এ. টি. এম. ওয়াহিদুজ্জামান বলেন, ‘যেহেতু এ দেশ থেকে আয় করছেন, তাই আপনার কনটেন্টের কারণে দেশে অশান্তি সৃষ্টি হচ্ছে কি না, সেটিও দেখতে হবে। ভারতে এ ধরনের আইন করা হয়েছে। তারা নিজেদের গণমাধ্যম ও প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ করতে পারছে এবং দেশের জন্য ক্ষতিকর কনটেন্ট প্রচার বন্ধ করার ক্ষমতাও তাদের রয়েছে। আমি মনে করি, বাংলাদেশেও একই ধরনের ব্যবস্থা নেয়া প্রয়োজন।’


    বাংলাদেশে সাইবার সুরক্ষা আইন সংশোধনের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সামাজিক ও নিউ মিডিয়ার জন্য স্বতন্ত্র আইন প্রণয়ন করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত যেকোনো কনটেন্ট এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

    নিউ অ্যান্ড সোশ্যাল মিডিয়া আইন প্রণয়ন-সম্পর্কিত কমিটির সদস্য তানভীর হাসান জোহা বলেন, ‘নিউ মিডিয়া-সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নতুন একটি আইন করা হচ্ছে। এই আইনে নিউ মিডিয়ায় কী বলা যাবে, কী বলা যাবে না, কুরুচিপূর্ণ কনটেন্ট কীভাবে আইনি কাঠামোর আওতায় আনা যায় এবং বিনোদনমূলক কনটেন্ট কারা তৈরি করতে পারবেন-এসব বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। যেহেতু এসব কনটেন্ট থেকে আয় হচ্ছে, তাই এ ক্ষেত্রে লাইসেন্সিংয়ের বিষয়টিও বিবেচনায় আসছে।’


    আইন প্রণয়ন-সম্পর্কিত কমিটির এই সদস্যের মতে, নতুন আইন অপপ্রচার বন্ধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোর জবাবদিহিতা নিশ্চিতে ভূমিকা রাখবে।


    এইচকে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ