ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • পটুয়াখালীতে ‘মুরগির খোপে থাকা’ সেই লালবড়ু বেগম আর নেই 

    পটুয়াখালীতে ‘মুরগির খোপে থাকা’ সেই লালবড়ু বেগম আর নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নে ‘মুরগির খোপে থাকা’ ভাইরাল সেই বৃদ্ধা লাল বড়ু বেগম আর নেই।

    বুধবার (১৬ জুলাই) দুপুর ৩ টায় বড় ছেলে মোস্তফার ঘরে বসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লাল বড়ু বেগমের বড় ছেলে মোস্তফা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 


    দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন লাল বড়ু। জীবনের শেষ সময়টুকু তিনি কাটিয়েছেন বড় ছেলে মোস্তফার সঙ্গেই।

    এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বৃদ্ধা লাল বড়ু একটি ছোট মুরগির খোপের মতো স্থানে বসবাস করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। ছেলে-মেয়েদের অবহেলায় তিনি মানবেতর জীবন কাটাচ্ছেন এমন অভিযোগে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। যা নিয়ে গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়।

    সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের। পরে তাদের সহায়তায় লাল বড়ের জীবনমান কিছুটা উন্নত হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহানুভূতিতেই তিনি শেষ জীবনে খানিকটা স্বস্তি ফিরে পান।

    পরিবার সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের পর পটুয়াখালী সদরের বড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন সম্পন্ন হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ