ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • সাতলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

    সাতলায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার বাদ আছর সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মেজবাহ উদ্দিনএর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম নান্নু বালীর সঞ্চালনায় দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

    আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি ও প্রবাসী  মো. সাখাওয়াত হোসেন, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার প্রমুখ। 

    দোয়া মোনাজাত অনুষ্ঠানে এস সরফুদ্দিন আহমেদ সান্টু, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ