ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি 
  • বরিশাল উত্তর জেলা যুবদল নেতা পিকলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

    বরিশাল উত্তর জেলা যুবদল নেতা পিকলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিকলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে একটি লঞ্চ বহরে হাজারও নেতাকর্মীদের সাথে নিয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল জিলা স্কুলের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

    এসময় উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল আলম সেন্টু,  যুগ্ম আহবায়ক সুজন, গফুর ও উপজেলা পৌর আহবায়ক সদস্য সচিবগণ উপস্থিত ছিলেন। 

    মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে সালাউদ্দিন পিকলু বলেন, বিভিন্ন গুপ্ত সংগঠনের পতন স্বৈরাচার শেখ হাসিনার মত অনিবার্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের সমাজ নির্মাণে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে আছি, থাকব। এই দেশ গঠনে যুবদল সর্বদা আপসহীন ও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ