ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি 
  • বরিশালে পাঁচ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে পাঁচ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে পাঁচ ফার্মেসিসহ ৬ প্রতিষ্ঠানের মালিককে ৭৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার  (১৭ জুলাই) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল পর্যন্ত  নগরীর জেলখানার মোড়, হাসপাতাল রোড ও নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়।

    অভিযান পরিচালনা করেন অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং ইন্দ্রানী দাস। 

    এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় জেলখানার মোড় বিষ্ণু প্রিয়া ফার্মেসি মালিককে ৪০ হাজার টাকা, ব্রাইট ফার্মেসি মালিককে ২৫ হাজার টাকা, নথুল্লাবাদ এলাকার গাজী ফার্মেসি মালিককে ৪ হাজার টাকা, রহিমা জব্বার মেডিকেল হলকে ৩ হাজার টাকা,  হাসপাতাল রোডের বেষ্ট ফার্মেসি মালিককে ৪ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করায় নতুন বাজারের রোজ মেরি বিউটি পার্লারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    অপূর্ব অধিকারী জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রয় করার অপরাধে পাঁচ ওষুধ ফার্মেসিসহ ৬টি প্রতিষ্ঠানকে ৭৮হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাঅভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান। 

    অভিযান পরিচালনায় সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশাল এর একটি দল। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ