ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার

     আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে কটূক্তির অভিযোগে পিরোজপুর আদালতে কর্মরত এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

    গত বুধবার রাত ১১টার দিকে পিরোজপুর জেলা জজ আদালতের সামনে এ ঘটার পর তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।

    প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যের নাম মাসুদ রেজা। তিনি কনস্টেবল পদে পিরোজপুর আদালতে কর্মরত ছিলেন।

    বৃহস্পতিবার পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। রাতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আদালতের সামনে শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’ করেন মাসুদ রেজা।

    এ সময় স্থানীয় জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে সদর থানা-পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে নেয়।

    তিনি বলেন, তাৎক্ষণিক পুলিশ সুপারের নির্দেশে কনস্টেবল মাসুদকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

    এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করে অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি রবিউল ইসলাম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ