ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • ভক্তদের সুখবর দিলেন নায়িকা নিপুণ

    ভক্তদের সুখবর দিলেন নায়িকা নিপুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনেক দিন ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে জায়েদ খানের সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। এরমধ্যে তার নতুন সিনেমার অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে এলো সেই সুখবর।

    ‘ভাগ্য’ নামের একটি সিনেমার শুটিং করছেন নিপুণ। রাজধানীর আফতাবনগরে চলছে সিনেমাটির শুটিং। কাজ চলবে ৩০ মে পর্যন্ত টানা। এটি পরিচালনা করছেন মাহবুবুর রহমান।

    এতে নিপুণের বিপরীতে নায়ক হিসেবে আছেন চিত্রনায়ক মুন্না। এই জুটি আগেও উত্তম আকাশের ‘ধূসর কুয়াশা’ নামের একটি সিনেমা করেছেন।

    এ সিনেমায় ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন নিপুণ। যেখানে চাচা তাকে দিয়ে নানা ধরনের প্রতারণামূলক কাজ করান। কখনও প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনও চোরাচালানিদের সাহায্য করা। পরে চাচার কাছ থেকে পালানোর সিদ্ধান্ত নেন নিপুণ।

    নিপুণ বলেন, ‘ছবিটির গল্পটা বেশ ভালো। আশা করি দর্শকরা এটি গ্রহণ করবেন।’ নির্মিত হচ্ছে হালিমা কথাচিত্রের ব্যানারে।

    এদিকে, শিগগিরই ছোট বোন নার্গিস আক্তার পলিনের নতুন একটি গানের ভিডিওতে হাজির হবেন বলে জানিয়েছেন নিপুণ। নায়িকার বোন পলিন স্বামী- সন্তানসহ ইংল্যান্ডে বাস করছেন এবং সেখানে চিকিৎসা পেশায় কর্মরত। ২০১৯ সালে মুক্তি পাওয়া পলিনের ‘রং’ গানের ভিডিওতে চমক দেখিয়েছিলেন নিপুণ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ