ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’

    মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঈদুল আজহায় শাকিব খান ও বুবলী অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির  প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে সেন্সর পেলে আগামী ঈদে ছবিটি মুক্তি পাবে।

    প্রতিষ্ঠানটির সিইও আশিকুর রহমান বলেন, ‘ছবিটি ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা আছে আমাদের। তবে সেন্সর যেহেতু পায়নি এখনো চূড়ান্ত কথা বলতে পারছি না। আর আমি দেশের বাইরে ছিলাম। এটির দায়িত্ব প্রোগ্রাম ডিপার্টমেন্টের। আমি যতটুকু জানি সেন্সর বাকি আছে, সেন্সর হলে হয়তো আমরা মুক্তি দেওয়ার উদ্যোগ নিতে পারি।’

    নির্মাতা তপু খান বলেন, ‘আসলে বেঙ্গল মাল্টিমিডিয়া ছবিটি প্রযোজনা করেছে। তারা যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবেই হবে। হ্যাঁ, কিছু কাজ বাকি হয়ে রয়েছে, উদ্যোগ নেওয়া হলে সেটা সম্পন্ন হয়ে যাবে আশা করছি। শাকিবের ভাইয়ের সিনেমা ঈদে মুক্তি পাওয়াটা স্বাভাবিক।’

    ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকা টিওটি ফিল্মের ডিস্ট্রিবিউশন ম্যানেজার মঞ্জুর রহমান বলেন, ‘আমাকে বেঙ্গল মাল্টিমিডিয়া থেকে ‘লিডার,আমিই বাংলাদেশ’ সিনেমা মুক্তি দেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা প্রস্তুতি নিচ্ছি। সব ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।’

    ‘লিডার, আমিই বাংলাদেশ’ছবিতে শাকিব খানের বিপরীতে রয়েছেন শবনম বুবলী। গত বছর সেপ্টেম্বরে ধামরাইয়ের ফিল্ম সিটিতে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটির শুটিং দৃশ্য ধারণের কাজ শেষ হয়। এটি নির্মাণ করেছেন তপু খান। এই ছবির মাধ্যমেই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে তার। এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

    গত বছর ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়। একই বছর  ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ছবির কাজ।  এবার ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ