ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • মাসুদ রানা সিরিজ থেকে সরে দাঁড়ালেন মিম

    মাসুদ রানা সিরিজ থেকে সরে দাঁড়ালেন মিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে তৈরি হচ্ছিল আলোচিত চলচ্চিত্র ‘এমআরনাইন’। ছবিতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের অভিনয় করার কথা ছিল। কিন্তু এই লাক্স সুন্দরী সোমবার নিশ্চিত করলেন, ছবিটি থেকে সরে যাচ্ছেন তিনি। এতে অভিনয় করা হচ্ছে না তার। না, কোনো মনোমালিন্য বা মন্দ ঘটনার আভাস নেই। মিম সরাসরি জানান, শিডিউল জটিলতার কারণে ছবিটিতে অভিনয় করতে পারছেন না তিনি।

    মিম বলেন, ‘প্রথমে গত বছরের ডিসেম্বরে একবার ডেট দিয়েছিলাম। এরপর চলতি বছরের জানুয়ারির শেষে, তারপর ফেব্রুয়ারির শেষে এভাবে কয়েকবার শিডিউল দিয়েছিলাম। কিন্তু শুটিং হয়নি। হঠাৎ করে শুটিং শুরু হয়েছে। কিন্তু আমি ফ্রি নেই এই মুহূর্তে। যার কারণে কাজটি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।’

    জানা গেছে, ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুটিং শুরু হয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটির। এটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। ছবিতে এবিএম সুমনের বিপরীতে মিমের কাজ করার কথা ছিল। ছবিতে তিনি ভারতীয় গুপ্তচর সুলতা রাও চরিত্রে দেখা যাওয়ার কথা। আপাতত সেটি হচ্ছে না। এই চরিত্রে তাহলে কাকে দেখা যাবে? সেটা জানতে অপেক্ষা করতে হবে কিছুদিন।

    ‘এমআর নাইন’ সিনেমাটি চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। এটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ