ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • আবারও মা হতে চলেছেন ঐশ্বরিয়া রায়!

    আবারও মা হতে চলেছেন ঐশ্বরিয়া রায়!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও মা হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়-এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে বলিউডের বাতাসে বাতাসে। যদিও এই খবর সত্যি কিনা- তার প্রমাণ এখনো মেলেনি। তারপরও নেটিজেনদের গুঞ্জন থেমে নেই।

    কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার পর থেকেই নতুন করে শুরু হয়েছে ঐশ্বরিয়ার মা হওয়ার গুঞ্জন। প্রতি বছরই এই উৎসবে তাকে দেখা যায় নিত্যনতুন সাজ-পোশাকে। কোনোবার নজরকাড়া গাউনে, কখনো বেগুনি লিপস্পিকে, কখনো বা গয়নার কায়দায় রীতিমতো চর্চায় থাকেন সাবেক এই বিশ্বসুন্দরী। কিন্তু এবার ফ্যাশন সচেতন অনুরাগীদের চোখে অদ্ভুত লেগেছে ঐশ্বরিয়ার সাজ।

    এর সূত্র ধরেই ছড়িয়ে যাচ্ছে মা হওয়ার গুঞ্জন। কারণ রেড কার্পেটে এই বিশ্বসুন্দরীকে দেখে অনেকে বলছিলেন, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন হয়তো, এবারের পোশাক দেখে সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। এরপর গুঞ্জন আরও বেড়েছে স্বামী অভিষেক বচ্চন এবং মেয়ে আরাধ্যর সঙ্গে মুম্বাইয়ে ফেরার পর। কারণ ফেরার পথে তিনি পড়েছিলেন ঢিলেঢালা কালো টপ, তার ওপরে প্রায় আলখাল্লার ধাঁচে লম্বা ঝুলের জ্যাকেট। গরমের এই মৌসুমে এমন পোশাকের কারণ কী? এ প্রশ্নই জোরালো হয়ে উঠেছে নেটিজেনদের মাঝে। কিন্তু এত আলোচনার পরও এ নিয়ে এখনো মুখ খোলেননি ঐশ্বরিয়া। ভারতীয় সংবাদমাধ্যমগুলো তাই বিষয়টিকে গুঞ্জন হিসেবেই তুলে ধরেছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ