ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • ২০ কেজি কাঁচ দিয়ে পোশাক বানালেন অভিনেত্রী

    ২০ কেজি কাঁচ দিয়ে পোশাক বানালেন অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০ কেজি কাঁচ দিয়ে পোশাক বানালেন ভারতীয় টিভি অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী উরফি জাভেদ। কাঁচের পোশাক পরায় তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন উরফি জাভেদ। ভিডিওতে দেখা যায়, সাদা টপ এবং শর্ট স্কার্টের ওপর কাঁচ দিয়ে তৈরি পোশাক পরেছেন তিনি। কাঁচ দিয়ে তৈরি এই পোশাকের ওজন ২০ কেজি।

    ভিডিও শেয়ার করে উরফি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমি ভাঙা কাঁচের টুকরো দিয়ে পোশাক পরেছিলাম। আমার মনে হয় আমাকে দুর্দান্ত লাগছিল। লোকে আমাকে অদ্ভুত, পাগল বলে! কিন্তু ভেবে দেখুন তো আমরা সবাই কতটা পাগল আর অদ্ভূত। আমি এগুলি মেনে নেওয়ার পক্ষে যথেষ্ট সাবলীল, এটাই আমার শক্তি!


    বরাবরই পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন উরফি। এ নিয়ে কখনও তিনি প্রশংসিত হন, কখনও হন সমালোচিত। নিজের পোশাকের জন্য প্রায়ই ট্রোলের শিকার হন তিনি। অনেক সময়, তিনি ট্রোলারকারীদের মোক্ষম জবাব দেন।

    উরফির এই কাঁচের পোশাক পরা নিয়েও অনেকেই নেতিবিাচক মন্তব্য করছেন। ইনস্ট্রাগ্রামে উরফির ভিডিওর নিচে একজন মন্তব্য করেছেন ‘ছুঁয়ো না, কেটে যাবে।’ আরেকজনের মন্তব্য, ‘বাড়ির জানলার কাঁচ ভেঙে গিয়েছে নাকি! সেটাই পরে নিয়েছ এবার?’ এক নেটিজেনের মন্তব্য, ‘অসাধারণ স্মার্ট, বুলেট প্রুফ হিসেবে ব্যবহার করতে পারবে, আত্মরক্ষার জন্য ব্যবহার করতে পার।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ