ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • চার দিনের পরিচয়েই বিয়ে করলেন অভিনেত্রী এমি

    চার দিনের পরিচয়েই বিয়ে করলেন অভিনেত্রী এমি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিয়ে করলেন নবাগত অভিনেত্রী ও মডেল এমিয়া এমি। রবিবার সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছের কয়েকজন বন্ধুবান্ধবের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এমিয়া এমির স্বামীর নাম ফাহেয়াজ শাহরুখ। তিনি পেশায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তার গ্রামের বাড়ি কুমিল্লা হলেও জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়।

    বিয়ে প্রসঙ্গে এমি বলেন, ‘আমাদের কমন বন্ধুর মাধ্যমে পরিচয়। তা-ও সেটা চার দিনের, পরিচয়ের পাঁচ দিনের মাথায় আমাদের দুজনের মনে হয়েছে, আমরা সারা জীবন একসঙ্গে থাকতে চাই। এক ঘণ্টার সিদ্ধান্তে বিয়ে করেছি আমরা। তাই সবাইকে সেভাবে বলতে পারিনি। ইচ্ছে আছে শিগগিরই বিবাহ সংবর্ধনা অনুষ্ঠান করার। তখন সবাইকে দাওয়াত করার পরিকল্পনা আছে।’

    এমি আরও বলেন, ‘যে বিশ্বাস, ভালোবাসা নিয়ে দাম্পত্য জীবন শুরু করেছি; সারা জীবন যেন এটা বজায় থাকে। 

    মধুচন্দ্রিমা প্রসঙ্গে এমি বলেন, ‘ফাহেয়াজ শাহরুখ ইংল্যান্ডে চলে যাবে। তাই সেভাবে হানিমুনের এখনো কোনো পরিকল্পনা করা হয়নি। তবে ইচ্ছে আছে আমাদের হানিমুনটা পবিত্র হজের মাধ্যমে শুরু করার।

    এমিয়া এমি মডেল ও অভিনেত্রী। ২০১৯ সালে শাহ আলম মন্ডল পরিচালিত ‘ডনগিরি’ সিনেমায় নায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে তাকে দেখা গেছে। এ সিনেমাটি সংকটের বাজারে বেশ সাড়া ফেলেছিল। তারপর এমির মিডিয়ায় উপস্থিতি কমে যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ