ঢাকা রবিবার, ১৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আলোচিত ডিডাব্লিউএফ নার্সিং কলেজের দুর্নীতি তদন্তের নির্দেশ আদালতের  নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত, ১ জুলাই থেকে কার্যকর বরখাস্ত হলেন ববির শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বরিশালে সড়কের পাশে বসবে না পশুর হাট বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, বেড়েই চলছে রোগী বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব, সাধারণ সম্পাদক শিশির  দেশে উচ্চ রক্তচাপের রোগী আড়াই কোটি, নিয়ন্ত্রণে একগুচ্ছ পরামর্শ বরগুনায় জেলের বড়শিতে ধরা পড়ল ধূসর ডলফিন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিমের বাবার ইন্তেকাল ফেসবুকে এমপিকে নিয়ে কটূক্তির অভিযোগে নিলয় পারভেজ গ্রেফতার
  • সুন্দরগঞ্জে শিক্ষক গ্রেপ্তার

    সুন্দরগঞ্জে শিক্ষক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নতুন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কম্পিউটার) জাহেদুল ইসলামকে ২১মে গ্রেপ্তার করেছে গাইবান্ধার র‌্যাব-১৩।

    জানা গেছে, ২০২১ সালে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক জাল-জালিয়াতি ও প্রতারণার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে গাইবান্ধার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। গাইবান্ধা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিশন (পিবিআই) মামলাটি তদন্ত শেষে গত বছরের ১এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। তদন্তে ওই শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের বিভিন্ন কাগজ পত্রাদির জাল-জালিয়াতির ও প্রতারণার সত্যতা পাওয়া যায়

    আদালত তার বিরুদ্ধে চলতি বছরের ২৬ এপ্রিল গ্রেপ্তারী পরোয়ানা জারি করলে গাইবান্ধা র‌্যাব তাকে ২১মে গ্রেপ্তার করে সুন্দরগঞ্জ থানায় সোপর্দ্দ করেন। ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, পরদিন তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ