ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • চলচ্চিত্রের দুই মঞ্চে দুই বিরল দৃশ্য

    চলচ্চিত্রের দুই মঞ্চে দুই বিরল দৃশ্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘটনা দুটি। দুটিই প্রতিবাদ। একটি ব্যক্তিগত স্তরের। দ্বিতীয়টি জাতীয় স্তরের। কাকতালীয়। তবে দুক্ষেত্রেই প্রতিবাদ জানানোর পরিসরও একই রকম। দুটিই আন্তর্জাতিক চলচ্চিত্রের তথাকথিত ‘জনপ্রিয়’ মঞ্চ। এক ডাকে গোটা দুনিয়া চেনে এমন দুটি মঞ্চ অস্কার আর কান চলচ্চিত্র উৎসব। দুমাসেরও কম ব্যবধানে আয়োজিত দুই অনুষ্ঠানে এমন পরপর প্রতিবাদের ঘনঘটায় সচকিত দুনিয়া।

    মাঝখানে ৫৪ দিন। গত ২৭ মার্চ, অস্কার পুরস্কার বিতরণীর সন্ধ্যায় সেরা অভিনেতা মঞ্চে উঠে সপাটে চড় কষিয়েছিলেন সঞ্চালকের গালে। হলিউডের কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ বলেছিলেন, সঞ্চালক ক্রিস রকস দর্শকাসনে বসা শ্রীমতী স্মিথকে অপদস্থ করেছেন। ওই চপেটাঘাত তার প্রতিবাদ।

    শুক্রবার সন্ধ্যায় ছবির দেশ, কবিতার দেশ ফ্রান্সের শহর কান-এ যা ঘটল সেটিও প্রতিবাদ। তবে উইলের মতো তারকা বনাম তারকা বিতর্ক নেই তাতে।

    কান-এর চোখধাঁধানো লাল গালিচায় পা রেখে নিজের পোশাক ছিঁড়ে ফেলেছেন ১৮ বছরের এক তরুণী। বেরিয়ে এসেছে তার অর্ধনগ্ন শরীর। যার নিম্নাঙ্গের অন্তর্বাসে আকা রক্তের দাগ। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। সেখানে ইউক্রেনের হলুদ নীল পতাকার রঙ দিয়ে লেখা, ‘আমাদের ধর্ষণ করা বন্ধ করো’।

    এবার যুদ্ধের আবহেই শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তৈরি তথ্যচিত্র এমনকি, সিনেমাও প্রদর্শিত হচ্ছে কানে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কিও কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনে ছয় মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতায় যুদ্ধ থামাতে সিনেমার ভূমিকার কথা বলেছেন। তার মধ্যেই শুক্রবারের ঘটনা।

    জানা গিয়েছে, কান চলচ্চিত্র উৎসবের লাল কার্পেটে ওই প্রতিবাদী তরুণী প্যারিসেরই বাসিন্দা। তিনি নারী অধিকার নিয়ে কর্মরত একটি ‘চরমপন্থী’ সংগঠনের সঙ্গে যুক্ত। শুক্রবার প্রতিবাদ জানানোর আগে তার সঙ্গে কথা বলেছিলেন এক সাংবাদিক। নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দিয়ে তিনি জানিয়েছিলেন, ইউক্রেনে সেখানকার নারী এবং শিশুদের উপর রুশ সেনাদের শারীরিক অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য কাজ করছেন তারা। বেলজিয়ামে ইতিমধ্যেই প্রতিবাদ বিক্ষোভও দেখিয়েছেন তিনি।

    প্রতিবাদ বা বিক্ষোভের জন্য কান-এর মতো পরিচিত মঞ্চ বেছে নেওয়া অপ্রত্যাশিত নয়। অতীতে খেলার মাঠেও এমন ঘটনা ঘটেছে। কিন্তু প্রশ্ন উঠছে কান-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। চলচ্চিত্র জগতের পরিচিত ব্যক্তিত্বদের যেখানে আনাগোনা, সেখানে কীভাবে ঢুকে পড়লেন ওই তরুণী? উইল স্মিথ তো অস্কারে আমন্ত্রিত ছিলেন। কিন্তু এই তরুণী? অসমর্থিত সূত্রের খবর, প্রতিবাদী ওই তরুণী আমন্ত্রণ ‘জোগাড়’ করেছিলেন। তবে তা এখন তদন্তসাপেক্ষ।

    তবে এটা ঠিক যে, দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে নগ্ন প্রতিবাদ। যেমন ফেলেছিল ‘কিং রিচার্ড’- এর বিরাশি সিক্কার চড়। ব্যবধান ৫৪ দিনের। অভিঘাত পৃথিবীজোড়া।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ