ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী

    তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার। ২০১৮ সালের ২২ মে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছিল তাজিনের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন তিনি। 

    টিভি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায়। দীর্ঘসময় তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন। মা দিলারা জলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন।

    তাজিন আহমেদ উপস্থাপনা করেছেন, মঞ্চেও কাজ করেছেন। তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন। তার লেখা নাটক টেলিভিশনে প্রচারিত হয়েছে। পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ