ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • আইনি ঝামেলায় শাহরুখ-অমিতাভরা!

    আইনি ঝামেলায় শাহরুখ-অমিতাভরা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইনি ঝামেলায় শাহরুখ-অমিতাভরা!রণবীর সিং, অজয় দেবগন, শাহরুখ খান ও অমিতাভ বচ্চন
    বলিউডের তিন প্রজন্মের চার সুপারস্টার অমিতাভ বচ্চন, অজয় দেবগন, শাহরুখ খান ও রণবীর সিংয়ের নামে গুটখা (পান মশলার মতো তামাকজাত দ্রব্য)  ও তামাক সেবনে ‘উৎসাহ’ দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। বিহারের সমাজকর্মী তামান্না হাসমি মুজফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এই তারকাদের নামে অভিযোগ করে পিটিশন দাখিল করেছেন।

    সমাজকর্মী তামান্নার দাবি এই অভিনেতারা সাধারণ মানুষকে বেশি করে উৎসাহ দেয় বিজ্ঞাপনে দেখানো এইসব জিনিস খাওয়ার ব্যাপারে।  

    তামান্না ব্যবহার করেছেন অভিনেতা রণবীর সিংয়ের নাম যিনি নিজের তারকা তকমার ‘ভুল ব্যবহার করছেন’ গুটখা আর পান মশলার বিজ্ঞাপনে কাজ করে। ওই পিটিশনে এই সমস্ত তারকার নামে আইপিসি-র ৩১১ (ঠগবাজের শাস্তি), ৪২০ (প্রতারণা) এবং ৪৬৭ ও ৪৬৮ (জালিয়াতি) ধারায় এফআইআর করার আবেদনও জমা পড়েছে।  

    বেশ কিছু বছর তামাক ব্র্যান্ড বিমলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অজয়। ২০২১ সালে তাতে যোগ দেন শাহরুখ। কমলা পসন্দের সঙ্গে যোগ দিয়েছিলেন অমিতাভ, যদিও পরে তা বিচ্ছিন্ন করে দেন। রণবীর সিংও ওই ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন করেছেন।  

    এর আগে এপ্রিল মাসে গুটখা বিতর্কে নাম জড়িয়েছিল বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমারের। বিমলের বিজ্ঞাপনে অক্ষয়কে দেখার পর শুরু হয় ট্রোলিং। পরে সেই বিজ্ঞাপনের প্রচার থেকে নিজেকে সরিয়ে নেন এই অভিনেতা। এতেই দেখা মেলে শাহরুখ আর অজয়ের।

    ২০২১ সালের অক্টোবরে একইভাবে গুটখা কমলা পসন্দের বিজ্ঞাপনে কাজ করার পর সমালোচনা শুরু হলে পিছু হটে আসেন অমিতাভ। তিনি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানান, সাইন করার আগে তিনি জানতেন না এটা সারোগেট বিজ্ঞাপনের অন্তর্গত।  

    একইসঙ্গে জানানো হয়, অমিতাভ ওই কোম্পানিকে নিজের টারমিনেশন লেটার পাঠিয়েছেন ও কনট্র্যাক্টের টাকাও ফেরত দিয়ে দিয়েছেন। তারপর নভেম্বরে কমলা পসন্দকে আইনি নোটিশ পাঠান অমিতাভ যে, তিনি কনট্যাক্ট শেষ করার পরেও ওই সংস্থা তার বিজ্ঞাপন প্রচার করছে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ