ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল বরিশালে ব্যানার-পোস্টারবিহীন রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা কলাপাড়ায় যোগাযোগ উন্নয়নে অপ্রশস্ত কালভার্ট ; বন্ধ শতাধিক খালের পানির স্বাভাবিক প্রবাহ মঠবাড়িয়ায় ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল, তদন্ত কমিটি গঠন ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ
  • সোহেল খানের সঙ্গে বিচ্ছেদের আগেই ‘খান’ পদবি ছাঁটলেন সীমা

    সোহেল খানের সঙ্গে বিচ্ছেদের আগেই ‘খান’ পদবি ছাঁটলেন সীমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২৪ বছরের সংসার জীবনের ইতি টানছেন বলিউড অভিনেতা সোহেল খান ও ডিজাইনার সীমা খান। ১৩ মে মুম্বাইয়ের একটি আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন না হলেও এরই মধ্যে নিজের নাম থেকে ‘খান’ পদবি ছেঁটে ফেলেছেন সীমা। ইনস্টাগ্রামে এখন সীমা খান নয়, এখন তিনি সীমা কিরণ সচদেব।

    সীমার ইনস্টাগ্রাম বায়োতে নতুন যুক্ত হয়েছে,‘ফিল্টার ফ্রি জীবন কাটাচ্ছি এই মুহূর্তে’! শুক্রবারই ইনস্টাগ্রাম স্টোরিতে ‘বিশ্বাস’ নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন সীমা। সেখানে লেখা রয়েছে, ‘সবকিছুই ঠিক হয়ে যায় সবশেষে। তোমার জানবার দরকার নেই কীভাবে, তোমায় শুধু বিশ্বাসটা ধরে রাখতে হবে, যে সবকিছু ঠিক হয়ে যাবে’।

    ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল খান ও সীমা খান। ২০০০ সালে তার ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান।

    ২০১৭ সালে দাম্পত্য জীবনের ইতি টেনেছিলেন বলিউডের একসময়ের তারকা জুটি আরবাজ খান এবং মালাইকা অরোরা। এবার ভাইয়ের পথে হাঁটতে চলেছেন বলিউড অভিনেতা সোহেল খান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ