ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • এবারও সেরা অভিনেত্রী জয়া আহসান

    এবারও সেরা অভিনেত্রী জয়া আহসান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের হাতে আবারো উঠলো সেরা অভিনেত্রীর পুরস্কার। দুই মাস আগে ‘বিনি সুতোয়’ সিনেমার জিও ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনয়শিল্পীর সম্মাননা পান তিনি। একই সিনেমার জন্য এবার জনপ্রিয় সাময়িকী আনন্দলোক পুরস্কার- ২০২২-এ সেরা অভিনেত্রী সম্মাননা দেওয়া হয় তাকে।

    বুধবার (১৮ মে) কলকাতার একটি পাঁচতারা হোটেলে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে কোয়েল মল্লিক, রুক্মিণী মৈত্র, গার্গী রায় চৌধুরী, মধুমিতা সরকারের মতো অভিনেত্রীদের পেছনে ফেলে এ পুরস্কার অর্জন করেন তিনি।

    অতনু ঘোষ পরিচালিত ‘বিনি সুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য এ স্বীকৃতি পেয়ে বেশ উচ্ছ্বাসিত জয়া আহসান। সামাজিকমাধ্যমে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী লেখেন, ‘বিনিসুতোয় সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর আনন্দলোক পুরস্কার হাতে এল। দীর্ঘ ১০ বছর পর আবারো টলিপাড়ার আনন্দ লোকে পুরস্কারের পসরা সাজালো আনন্দলোক। এই পুরস্কার অনেক দিক থেকে ভীষণ স্পেশাল আমার কাছে। ’

    তিনি আরো লেখেন, ‘অতনু ঘোষের সিনেমা বিনি সুতোয় আসলে স্বপ্ন দেখতে শেখায়, ইচ্ছে মতোন বাঁচার সমীকরণ জানিয়ে যায় অচিরেই। শ্রাবণীর পরতে পরতে স্বপ্নের সেই বুনন। ধন্যবাদ বড় ছোট কথা অতনু দা, এমনি করেই বারবার আলো করে রেখো আমাদের। ’ 

    জয়া আহসানের কলকাতায় অভিনয়ের যাত্রা শুরু ২০১৩ সালে অরিন্দম শীলের ‘আবর্ত’ সিনেমার মধ্য দিয়ে। সেখানে তার এই পথচলার শুরু থেকে অভিনয় দিয়ে দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের মন জয় করেছেন বারবার। একের পর এক দারুণ সব চলচ্চিত্রে অভিনয় করে পুরস্কারও অর্জন করেছেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ