ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • কুয়াকাটায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    কুয়াকাটায় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খালিদ সাইফুল্লাহ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (১৭ মে) রাত ৯টায় মহিপুর-কুয়াকাটা মহাসড়কের নুপুর সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

    মৃত খালিদ মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামের মকবুল ফরাজীরর ছেলে।

    এ ঘটনায় আহতরা হলো সাকিব শেখ (১৭), বেল্লাল হাওলাদার ও বাদল মিয়া (৩৮)। তাদের কলাপাড়া ও কুয়াকাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।


    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে খালিদ ও সাকিব দুই বন্ধু মোটরসাইকেলে চড়ে কলাপাড়া থেকে কুয়াকাটা সৈকতে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় মহিপুরের নুপুর সিনেমা হল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেল্লাল ও বাদলের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কুয়াকাটা এবং পরে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশালে শেবাচিমে পাঠায়। পরে রাত ১১টার দিকে বরিশাল নেওয়ার পথে খালিদ সাইফুল্লাহর মৃত্যু হয়।

    মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মোটরসাইকেল দুটি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ