ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে আসতেন ঐন্দ্রিলা

    পল্লবীর অনুপস্থিতিতে ফ্ল্যাটে আসতেন ঐন্দ্রিলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পল্লবীর অনুপস্থিতিতে একাধিকবার গরফার ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা। এমনই দাবি করলেন ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দের গৃহকর্মী।

    রোববার সকাল ৯টা ৫০ মিনিটে গরফার ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় পল্লবীর মৃতদেহ। তার গলায় জড়ানো ছিল বিছানার চাদর। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে। তারপরই এই চাঞ্চল্যকর দাবি উঠে এলো পল্লবীর পরিচারিকা সেলিমা সর্দারের কাছ থেকে।  

    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার সকালে গরফা থানায় উপস্থিত হন সেলিমা। তিনি দাবি করেছেন, পল্লবীর অনুপস্থিতিতে সাগ্নিকের সঙ্গে দেখা করতে একাধিকবার ফ্ল্যাটে এসেছিলেন বান্ধবী ঐন্দ্রিলা সরকার। সাগ্নিক এবং ঐন্দ্রিলা ঘনিষ্ঠতা তার ভালো লাগেনি বলেও সেলিমা জানিয়েছেন। তার আরও দাবি, ঈদের দিনে ওই ফ্ল্যাটে এসেছিলেন ঐন্দ্রিলা। গত শুক্র এবং শনিবার পার্টি করতে ওই ফ্ল্যাটটিতে আসেন সাগ্নিকের বন্ধুরা। সেখানেও উপস্থিত ছিলেন ঐন্দ্রিলা।

    সেলিমা পুলিশকে আরও জানিয়েছেন, ঘটনার দিন অর্থাৎ গত রোববার তাকে নিয়ে সাঁতরাগাছির বাড়িতে যাওয়ার কথা ছিল পল্লবীর। কিন্তু সকালে সেলিমা পল্লবীকে জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারবেন না। এ নিয়ে পল্লবীর সঙ্গে তার কথা কাটাকাটি হয় বলেও সেলিমা জানিয়েছেন। এরপর দুপুরবেলায় তিনি পল্লবীর মৃত্যুর খবর পান।

    সাগ্নিক এবং পল্লবীর মধ্যে প্রতিদিন ঝগড়া এবং কথা-কাটাকাটি হতো বলেও দাবি করেছেন সেলিমা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ