ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • বাউফলে বাবা- ছেলেকে কুপিয়ে জখম

    বাউফলে বাবা- ছেলেকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি দখলে বাধা দেওয়ায় পটুয়াখালীর বাউফলে মো. ছালাম গাজী  (৪৮) নামে এক কৃষক ও তাঁর ছেলে মো. লোকমান গাজীকে (২৬) পিটিয়ে ও কুপিয়ে  জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত দুই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

     মঙ্গলবার দুপুরে উপজেলার মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরডিয়ারা গ্রামে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা  ও আহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে,চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরডিয়ারা গ্রামের কৃষক ছালাম গাজী বরিশাল সিটি কর্পোরেশনের কালিবাড়ি সড়কের বাসিন্দা মো. ছালে আহম্মেদের মালিকানাধীন চরডিয়ারা এলাকার ১০ একর জমি একসোনা ক্রয় করে দীর্ঘ বছর ধরে চাষাবাদ করে আসছেন। এর মধ্যে ৩ একর জমি নিয়ে উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা নরত্তোম রায়ের (৩৫) সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। 

    মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নরত্তোম উপজেলার চিহ্নিত ভাড়াটে সন্ত্রাসী শফি হাওলাদার (৫০) ও পঙ্কজ দাসের (৩৪) নেতৃত্বে সাত-আটজনের দল নিয়ে ছালাম গাজীর একসোনা ক্রয় করা জমি দখলের চেষ্টা চালান। এতে কৃষক ছালাম বাধা দিলে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে (ছালাম গাজী) এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন নরত্তোমের ভাড়াটে সন্ত্রাসীরা। খবর পেয়ে তাঁর ছেলে লোকমান ছুটে গেলে তাঁকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করে চলে যায়। পরে তাঁদেরকে উদ্ধার করে ট্রলারে করে তেঁতুলিয়া নদী পার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

     ঘটনার সত্যতা স্বীকার করেছেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক ওরফে আলকাচ মোল্লা। এ বিষয়ে নরত্তোমের মুঠোফোনে কয়েকবার কল করলে ভুল নম্বর বলে ফোন কেটে দেন। শফি হাওলাদার ও পঙ্কজের মুঠোফোনে কল করলে তাঁরা ধরেননি। ক্ষুদেবার্তা পাঠালেও তাঁরা সাড়া দেননি। 

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ