ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • রিয়াজের বড়শিতে ধরা পড়ল বিশাল সাইজের মাছ!

    রিয়াজের বড়শিতে ধরা পড়ল বিশাল সাইজের মাছ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশীয় সিনেমার রোমান্টিক নায়ক রিয়াজ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নানা কারণেই আলোচনায় ছিলেন এই অভিনেতা। তবে এবার আলোচনায় এলেন বিশাল এক মাছ ধরে। এবারের ছুটিটা বেশ কাজে লাগিয়েছেন।

    স্ত্রী-কন্যাকে নিয়ে বিশাল মাছ ধরে সেই ছুটি যেন আরো সার্থক হয়ে এলো।
    ফেসবুকে মাছ ধরার দুটি ছবি পোস্ট করেছেন রিয়াজ। যার ওজন এতই যে রিয়াজ নিজেই বাঁকা হয়ে পড়ছেন। রিয়াজ ছবিগুলো ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 'আমাদের এবারের ছুটির বাড়তি পাওয়া এই বিশাল মনস্টার কার্প (কাতল)। এই সাইজের মাছ এখন বেশ বিরল। মাছটি ল্যান্ডিং করানো কঠিন ছিল। কারণ আমার মাছ তোলার নেটের থেকে এটার আকার বড়। শেষে পানিতে নেমে মিনার ভাই এটাকে অনেক কসরত করে ডাঙায় তোলেন। '

    মাছ ধরার অনুভূতি জানিয়ে রিয়াজ বলছেন, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি ছুটে গেল, সেই টেনশনে ভিডিও করা হয়নি আমার ফোনে, কেউ যদি ভিডিও করে থাকেন, ইনবক্স করবেন প্লিজ।  সৃষ্টিকর্তাকে জানাই কৃতজ্ঞতা। ধন্যবাদ তিনা ও আমিরা, রোদে পুড়ে আমাকে সময় দেওয়ার জন্য।

    ওজনের কথা বলতে গিয়ে রিয়াজ বলেন, ধন্যবাদ প্রাণের মানুষ মিনার ভাই ও আপনার সকল স্টাফকে... ধন্যবাদ 'প্রিমিটিভ ফিশিং বাই আকিব'-এর আকিব ভাইকে... আপনার টোপ ও চার ছাড়া এটা সম্ভব হতো না। আর ওজন ? আমি নিজেই বাঁকা হয়ে আছি।

    পরিবারের কনিষ্ঠ সন্তান রিয়াজ আহমেদ ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ২০০৪-এর বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে নির্বাচিত মডেল মুশফিকা তিনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ