ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি ‘অভাবে’

    যুবকের আত্মহত্যা, পরিবারের দাবি ‘অভাবে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাকিল ভূঁইয়া (২৯) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মৌডুবি ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, অভাবের তাড়নায় আত্মহননের পথ বেছে নিয়েছেন শাকিল। ওই গ্রামের আনোয়ার ভূঁইয়ার ছেলে নিহত শাকিল পেশায় জেলে ছিলেন।


    পরিবারের ভাষ্যমতে, এক মাস আগে ধারদেনা করে নিজেদের বসবাসের জন্য একটি টিনশেড ঘর নির্মাণ শুরু করেন শাকিল। এতে ৭০ হাজার টাকার মতো ঋণ হয়। এই দেনার টাকা কিভাবে পরিশোধ করবেন, এ নিয়েই দুশ্চিন্তায় দিন কাটছিল তার। তাদের ধারণা, ঋণের কারণে শাকিল আত্মহননের পথ বেছে নিয়েছেন।

    স্থানীয়রা জানায়, সোমবার সকালে নিজ বাড়িসংলগ্ন পার্শ্ববর্তী একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাকিলের লাশ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

    রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, জেলের মৃত্যুর ঘটনায় ইউডি মামলা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ