ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার
  • সোহেল খানের ২৪ বছরের সংসার ভাঙার নেপথ্যে হুমা কোরেশি!

    সোহেল খানের ২৪ বছরের সংসার ভাঙার নেপথ্যে হুমা কোরেশি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ২৪ বছর সংসার করার পর বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলিউড অভিনেতা সোহেল খান ও সীমা খান। গত ১৩ মে মুম্বাইয়ের একটি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। দুই যুগ সংসার করার পর কেন বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন সোহেল-সীমা? এ প্রশ্নের সঠিক উত্তর জানা যায়নি। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যমের দাবি—বলিউড অভিনেত্রী হুমা কোরেশির কারণে ভেঙে যাচ্ছে সোহেল-সীমার সংসার!

    সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোহেল-সীমার বিয়ের অনেক বছর পর বলিউড অভিনেত্রী হুমা কোরেশির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সোহেল খান। তাদের সম্পর্কের খবর বলিউডে চাঞ্চল্য সৃষ্টি করে। জানা যায়, এই সম্পর্কের খবর জানার পরই সীমা খানের সঙ্গে সোহেলের তিক্ততা সৃষ্টি হয়। দীর্ঘ দিন ধরে আলাদা থাকছিলেন তারা।

    ২০১৬ সালে হুমা কোরেশির সঙ্গে সোহেল খানের প্রেমের গুঞ্জন চাউর হয়েছিল। তবে এসবই ভিত্তিহীন খবর বলে জানিয়েছিলেন হুমা কোরেশি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক টুইটে তিনি লিখেছিলেন—‘সোহেল খান আমার বড় ভাইয়ের মতো।’ ফের সোহেল খানের সঙ্গে নাম জড়ানোর পর এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি হুমা কোরেশির।

    মুম্বাইয়ের পারিবারিক আদালতে হাজির হয়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন সোহেল খান ও সীমা খান। কোর্ট চত্বর থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। আদালত থেকে আলাদা আলাদাভাবে বেরিয়ে যান সোহেল ও সীমা। সীমাকে তার গাড়ির দিকে যেতে দেখা যায়, আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত এলাকা ছাড়েন সোহেল খান। তবে বিচ্ছেদের বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি সোহেল-সীমা।


    ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোহেল খান ও সীমা খান। ২০০০ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র নির্বাণ খান। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের দ্বিতীয় পুত্র ইয়োহান। গত বছর ইয়োহানের দশম জন্মদিন উদ্‌যাপন করেন এই দম্পতি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ