ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • তিন দিনে ১০০ কোটির ক্লাবে মহেশ বাবুর সিনেমা

    তিন দিনে ১০০ কোটির ক্লাবে মহেশ বাবুর সিনেমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভারতীয় সুপারস্টার মহেশ বাবু আবারো তাক লাগালেন। তার অভিনীত ‘সরকারু বারি পাটা’ বক্স অফিস থেকে ১০০ কোটি রুপি আয় করে নিয়েছে।


    ভারতে সিনেমাটি দারুণ সাড়া ফেলেছে। পাশাপাশি আন্তর্জাতিকবাজারেও ভালো ব্যবসা ব্যবসা করছে। এখন পর্যন্ত এটি বিশ্বব্যাপী ১০৩ কোটি রুপি আয় করেছে। সিনেমাটির প্রযোজনা সংস্থা মৈত্রী মুভি মেকার্স এই তথ্য নিশ্চিত করেছে।

    মুক্তির প্রথম দিনেই এটি রেকর্ড গড়ে আয় করে ৭৫ কোটি রুপি। আর তিনদিনে অতিক্রম করেছে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক।  

    ‘সরকারু বারি পাটা’য় মহেশ বাবুর নায়িকা হয়েছেন কীর্তি সুরেশ। সিনেমাটি পরিচালনা করেছেন পরশুরাম।  

    এদিকে সিনেমাটি মুক্তির আগেই বলিউড নিয়ে করা মহেশ বাবুর একটি বক্তব্য ভাইরাল হয়। বলিউড তার খরচ বইতে পারবে না, মহেশের এমন মন্তব্যের পর হইচই পড়ে যায়। বলিউড বনাম দক্ষিণী সিনেমার আলোচনা তুঙ্গে ওঠে। এমন সময় এই অভিনেতার সিনেমা মুক্তি পেয়ে বক্স অফিস কাঁপাচ্ছে।

    উল্লেখ্য, তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুকে এর আগে সর্বশেষ ২০১৯ সালে ‘সারিলেরু নেকেভভারু’ সিনেমায় দেখা গিয়েছিল। করোনা ও দীর্ঘ বিরতির পর তার নতুন সিনেমা মুক্তি পেতেই ভক্তরা প্রিয় তারকাকে দেখতে প্রেক্ষাগৃহে ছুটছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ