ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • বাউফলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    বাউফলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ (বালক) এর  উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১০ টার দিকে স্থানীয় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় বাউফল সদর ইউনিয়ন একাদশ ১-০ গোলে নাজিরপুর ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে।

    এই খেলায় প্রধান আকর্ষন ছিল বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) মো. সিয়াম (১৬) নামে দশম শ্রেণির এক কিশোরের মনোমুগ্ধকর খেলা। তার দুই হাতের কব্জি না থাকলেও খেলায় চমৎকার নৈপুন্য দেখিয়েছে। সিয়ামের দল নাজিরপুর ইউপি একাদশ হারলেও সে সেরা খেলোয়ারের পুরস্কার পেয়েছে।  

    একই মাঠে দুপুর ১২ টায় অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় নির্ধারিত সময়ে মদনপুরা ইউনিয়ন একাদশ ও বগা ইউনিয়ন একাদশের মধ্যে ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে মদনপুরা একাদশ ৫-৪ গোলে বগা ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয়ী হয়েছে।

    প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, বাউফল সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম,নাজিরপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুবেল তালুকদার, মদনপুরা ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরনবী, উপজেলা ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক একেএম হুমায়ন কবির, ক্রীড়াবিদ আপেল মাহমুদ ওরফে ফিরোজ প্রমুখ।

    এই টুর্নামেন্টে মোট ১৬ টি দল নিববন্ধন করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ